
বেঁচে থাকার জন্য স্রষ্টা সবাইকেই
- Twitty

- Nov 24, 2021
- 1 min read
বেঁচে থাকার জন্য স্রষ্টা সবাইকেই কিছু না কিছু গুণ দিয়ে দেয়,যেটা ধরে মানুষ তার জীবনকে পরিচালনা করে। কেউ সফল হয়,কেউ হয় ব্যর্থ, অনেকে আবার নিজের ভাগ্যকে দোষ দেয়। আসলে ভাগ্যে কিছু লিখা থাকে না, লিখা থাকে ভাগ্যের চাকায়। আপনি যেভাবে চাকা ঘুরাবেন,সেভাবেই চলবে !
জীবনে বড় হতে হলে অনেক বাঁধা সহ্য করতে হয়... রাস্তায় হাঁটতে গিয়ে কাটা দেখলে সেটা উপড়ে ফেলে জয়ী হতে হয়। বার বার ব্যর্থ হয়েও সফল হওয়ার পথটা খুঁজে নিতে হয়।
এই বড় হওয়া, জয়ী হওয়া, সফল হওয়া, সবকিছুই নির্ভর করে আপনি কতটুকু চেষ্টা করেছেন,কতোটা আত্মবিশ্বাস ধরে রেখেছেন। চেষ্টার চেয়ে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ কারণ চেষ্টা মানুষকে উপরে উঠতে সাহায্য করে আর আত্মবিশ্বাস মানুষকে তার আসল ঠিকানায় পৌঁছে দেয়।




Comments