top of page
Search

আপনি রাতে দিব্যি ঘুমাচ্ছেন,

  • Writer: Twitty
    Twitty
  • Nov 26, 2021
  • 1 min read

আপনি রাতে দিব্যি ঘুমাচ্ছেন,

আর ছোট্ট একটা আমল করার কারণে আপনার আমলনামায় রাত জেগে নফল নামায পড়ার সওয়াব লেখা হচ্ছে!!

দারুন হবে না ব্যাপারটা?


আসুন তবে জেনে নিই কি সেই দারুন ব্যাপার।


“যে ব্যক্তি রাতে ১০০ আয়াত পাঠ করল, তার জন্য পূর্ণ রাতের কিয়াম (সারা রাত ধরে নামাজ আদায়ের সওয়াব) লিখা হবে।”

(দারেমি-৩৪৫০, শাইখ আল-বানি হাদিসটি সহিহ বলেছেন)


"যে রাতে ১০০ আয়াত পড়ে তাকে রাতের (আল্লাহর) অনুগত বান্দা হিসেবে লেখা হয়"

(ইমাম আদ দারিমী(রাহ:), আস সুনান:২/৪৬৪;)


খুব সহজে ১০০ আয়াত পূর্ণ করার একটা চার্ট সংযুক্ত করে দিলাম।মুখস্ত বা দেখে দেখে যেকোনো ভাবে পড়তে পারেন।


আমরা যারা ঘুমের কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না তাদের জন্য মোক্ষম এক আমল বলা যায়।নিশ্চয় আমরা আজকে থেকে কেউ এত সহজ সওয়াব অর্জনের সুযোগ হাত ছাড়া করবো না ইনশাআল্লাহ।


যদিও তাহাজ্জুদ নামাজের মত মর্যাদা বা ফজীলত অর্জন হবে না তবে সারারাত নফল নামাজ আদায় করার সওয়াব তো হবে!


এত ফজীলত পূর্ণ একটা হাদীসের আমল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বোনেরা।

কারণ,

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তাআ’লা ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার হাদিস শুনেছে, অতঃপর অন্যের কাছে পৌছে দিয়েছে।”

(আবু দাউদ, ৫১৫)


অন্যদিকে আপনার কপি বা শেয়ার দেখে কেউ যদি আমলটা করা শুরু করেন তাহলে আপনি তো সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ই অথচ আমলকারীর সওয়াব একটুও কমানো হবে না।


রব্বুল আলামীন আমাদের সবাইকে এই সহজ সুন্দর আমলের উপর বহাল থাকার তৌফিক দান করুন।


 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by নীল. Proudly created with Wix.com

bottom of page